উচ্চ রক্তচাপের সমস্যায় কম সোডিয়াম যুক্ত লবণ কি আদৌ নিরাপদ? জেনে নিন
#কলকাতা: রাজার ছোট মেয়ে বলেছিল, বাবাকে সে লবণের মতো ভালবাসে। তাই সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছিল তাকে। কিন্তু গরিবের ঘরণী সেই ছোট মেয়ের ঘরেই একদিন অতিথি হয়ে গিয়ে রাজা বুঝেছিলেন লবণের কী মর্ম! আলুনি খাবার মুখে তোলা দায়! ছোটবেলায় শোনা এ গল্প অক্ষরে অক্ষরে সত্যি। আসলে খাবারে লবণের পরিমাণ হওয়া উচিত নিক্তি মেপে। সামান্য কম অথবা বেশি হলে খাবার বিস্বাদ হয়। আবার শরীরের ভিতরে নানা ধরনের সমস্যাও তৈরি করতে পারে লবণের তর-তম ভেদ। নিয়মিত অত্যধিক পরিমাণে লবণ (Salt) খাওয়া…

