Strait Of Hormuz closed big Update: হরমুজ বন্ধ হয়ে যাওয়ায় ভারতের কপালে অশনি সংকেত: আবার বিরাট বাড়তে চলেছে তেল-গ্যাসের দাম, এবার আর পাবেনই না
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ধমনী হল হরমুজ় প্রণালী। সম্প্রতি ইরান এই তেলপথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ঘোষণা করায় বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের চাঞ্চল্য। ভারতের মতো উন্নয়নশীল দেশ, যারা তাদের প্রয়োজনের ৮০ শতাংশের বেশি খনিজ তেল আমদানি করে, তাদের জন্য এই পরিস্থিতি চরম সংকটের বার্তা বটেই। ওমান এবং ইরানের মধ্যবর্তী এই সংকীর্ণ জলপথটি বন্ধ হলে ভারতের অপরিশোধিত তেল (Crude Oil), এলপিজি (LPG) এবং এলএনজি (LNG) সরবরাহতে বড় ধরনের বিপর্যয় আসতে চলেছে। হরমুজ় প্রণালীর গুরুত্ব:…

)