Offbeat Hill Destination: চা বাগানের পাশে পাকদণ্ডী পৌঁছে গিয়েছে মেঘপিওনের ঠিকানায়…কুয়াশায় ঘিরে ধরা পাইনবন দেখতে আসুন কালিম্পংয়ের এই অফবিট গ্রামে
Offbeat Hill Destination: চেনা নয়, অচেনা পাহাড়ি ঠিকানায় খুঁজে পাবেন মেঘবালিকাদের। তাদের সঙ্গে আলাপ জমাতে পাড়ি দিন রূপকথার মতো অফবিট এই গ্রামে। মন ভরে যাবে আনন্দকাঠির স্পর্শে। দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : শীতের আমেজ পড়তে শুরু করলেই বাঙালির মনে উঁকি দেয় পাহাড়ে বেড়ানোর পরিকল্পনা। তবে দার্জিলিং, লাভা কিংবা লোলেগাঁওয়ের মতো পরিচিত পর্যটনকেন্দ্রের ভিড় এড়িয়ে যদি প্রকৃতির মাঝে কয়েকটা দিন কাটাতে চান, তাহলে আপনার ভ্রমণতালিকায় জায়গা করে নিতে পারে কালিম্পংয়ের লুনসেল। সবুজ পাহাড়, ঘন জঙ্গল আর ঝরনার স্নিগ্ধ পরিবেশে ঘেরা এই…

