‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
ঢাকা: বাংলাদেশের মাটিতে পা রাখা মাত্রই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে। জানিয়ে দিলেন দেশের আইনমন্ত্রী এম আসাদুজ্জামান। তাঁর দাবি, মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে হাসিনাকে। তাই আত্মসমর্পণের সুযোগ নাও পেতে পারেন। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে তাঁকে। (Ssheikh Hasina) বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে আসাদুজ্জামান বলেন, “হাসিনার দেশে ফেরার অধিকার রয়েছে। কিন্তু আইন আইনের পথে চলবে। মৃত্যুদণ্ডের সাজা পাওয়া অপরাধী হলেও বাংলাদেশের নাগরিক উনি। উনি যদি দেশে ফিরে আত্মসমর্পণ করতেও চান, হতে পারে তার আগেই গ্রেফতার করা হবে…

