Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মাধ্যমিকে গ্রাফ থাকবে প্রশ্নের সঙ্গে! প্রশ্ন ফাঁস রুখতেও ‘কোড’ চালু পর্ষদের
মাধ্যমিকে গ্রাফ থাকবে প্রশ্নের সঙ্গে! প্রশ্ন ফাঁস রুখতেও ‘কোড’ চালু পর্ষদের

গত বার মাধ্যমিকে অঙ্ক পরীক্ষার দিন গ্রাফ পেপার পৌঁছায়নি অনেক কেন্দ্রে। সেই নিয়ে বিস্তর গোলযোগ হয়। গ্রাফ পেপার পায়নি বলে অভিযোগ করেছিল পরীক্ষার্থী ও অভিভাবকেরা। শেষে এই সমস্যার মীমাংসা হয় অন্যভাবে। খাতাতেই গ্রাফ এঁকে পরীক্ষার্থীদের উত্তর করতে বলা হয়েছিল। এ বার সেই বিভ্রান্তি এড়াতে নয়া ব্যবস্থা নিচ্ছে পর্ষদ। মাধ্যমিকে অঙ্ক প্রশ্নের সঙ্গেই গ্রাফ পেপার দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় শুক্রবার এমনটাই বলেন সংবাদমাধ্যমকে। তিনি এই দিন বলেন, গ্রাফ পেপার অঙ্ক প্রশ্নের সঙ্গেই থাকবে।…

Read More