Popular Doordarshan Actor Death: অভাব আর একাকীত্বই কাড়ল প্রাণ! নিভৃতে বিদায় নিলেন মহালয়ার জনপ্রিয় অভিনেতা অমল চৌধুরী…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠের সঙ্গে যাঁর অট্টহাসি আর বলিষ্ঠ উপস্থিতি বাঙালির মনে ভয় আর ভক্তির মিশ্রণ তৈরি করত, সেই দোর্দণ্ডপ্রতাপ ‘অসুর’ আজ চিরনিদ্রায়। প্রয়াত হলেন দূরদর্শনের প্রখ্যাত অভিনেতা অমল চৌধুরী। বুধবার উত্তর ২৪ পরগনার অশোকনগরের নিজ বাসভবন থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। পর্দার মহাপরাক্রমশালী অসুরের বাস্তব জীবনের লড়াইটা শেষ হলো এক নিদারুণ একাকীত্ব আর অভাবের অন্ধকারে। নব্বইয়ের দশকে দূরদর্শনের মহালয়ার অনুষ্ঠানে অমল চৌধুরী ছিলেন এক অপরিহার্য নাম। তাঁর চওড়া বুক, পাকানো…

