এই মন্দির নির্মাণের পরই সেরে গিয়েছিল রাজা বল্লাল সেনের দুরারোগ্য ব্যাধি ! রাঢ়েশ্বর শিব মন্দিরে শিবরাত্রিতে উপচে পড়া ভিড়
মনোজ বন্দ্যোপাধ্যায়, কাঁকসা : শিব মন্দির প্রতিষ্ঠা করে জটিল রোগ নির্মূল হয়েছিল রাজা বল্লাল সেনের। সেই বিশ্বাস আজও দৃঢ় গ্রামের মানুষের মধ্যে। তাই শিবরাত্রিতে এখনও হাজার হাজার ভক্তদের ভিড় জমে কয়েকশ বছরের পুরনো রাঢ়েশ্বর শিব মন্দিরে। এই মন্দিরে মিলে মিশে একাকার ইতিহাস ও কিংবদন্তি। কথিত আছে, রাজা বল্লাল সেনের জটিল রোগ নির্মূল হয়েছিল রাঢ়েশ্বর শিবের কৃপায়। মানুষের বিশ্বাস, ভক্তি আর বিশ্বাস থাকলে ভগবান কাউকে খালি হাতে ফেরান না। মনের আস্থা নিয়ে শিবলিঙ্গে জল ঢাললে তা পূর্ণ হয় বলেও অনেকের…


