Maha Shivratri 2024: নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারেও শিবরাত্রি ? উঠল 'হর হর মহাদেব' ধ্বনি!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমেরিকার নিউ ইয়র্ক শহরের বিখ্যাত টাইমস স্কোয়ার। বহু ইতিহাসের সাক্ষী এই স্কোয়ার। ক’দিন আগে (সোমবার) এক সন্ধ্যায় টাইমস স্কোয়ারেই দেখা গেল এক অন্যরকম ছবি। সেখানে উঠল ‘হর হর মহাদেব ধ্বনি’! শিবছন্দে দুলে উঠলেন মার্কিনিরাও। টাইমস স্কোয়ারের বিশালাকার বিলবোর্ডগুলির একটিতে সেদিন চলে সদগুরু জগদীশ বাসুদেবের সঙ্গে মহাশিবরাত্রি পালনের এক ভিডিয়ো। আর সে সময়ে টাইমস স্কোয়ারে ওঠে ‘শিব”শম্ভু’ স্লোগান। ওঠে ‘হর হর মহাদেব’ ধ্বনি। নিউ ইয়র্কবাসীরা নাচতে শুরু করে দেন সেই ‘হর হর মহাদেব’ ধ্বনির তালে…

