শাশুড়ির মৃত্যু নিয়ে ভ্লগ, শবদেহের সামনেই ভিডিও! ‘প্রবাসে ঘরকন্না’-র মহুয়ার কাজে ক্ষুব্ধ অনেকেই
কলকাতা: আমেরিকাবাসী এই এই ভ্লগার সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ও বটে। ‘প্রবাসে ঘরকন্না’ নামের চ্যানেলটি ইতিমধ্য়েই বাঙালির ঘরে ঘরে, থুড়ি মোবাইলে মোবাইলে বেশ পরিচিত। ভারত থেকে, বিশেষ করে বাংলা থেকে অনেকেই এই চ্যানেলটির নিয়মিত দর্শক। আর যিনি এই চ্যানেলটি চালান, তাঁর নাম মহুয়া গঙ্গোপাধ্যায়। প্রবাসী বাঙালি এই ইউটিউব ব্লগারের চ্যানেলে রয়েছে কয়েক মিলিয়ন ফলোয়ার্স। মূলত রোজকার সংসার জীবন, বিদেশের জীবনযাত্রা এবং তার মধ্যেও বাঙালি রীতিনীতিকে ধরে রাখাই মহুয়ার তৈরি ভিডিও কনটেন্টগুলির অন্যতম বৈশিষ্ট্য। বিদেশে থেকেও যে মহুয়া বাঙালি সংস্কৃতিতে…

