প্রধানমন্ত্রী হতে চান? ‘আমার বড় কোনও পদ বা জিনিসে মোহ নেই’, দাবি মমতার
প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার কোনও বাসনা নেই। এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, মানুষের মুখে হাসি ফোটানো এবং দেশের উন্নয়নই হল তাঁর একমাত্র লক্ষ্য। সোমবার কলকাতায় ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট অনুষ্ঠানে বিরোধী ঐক্য নিয়ে মমতাকে প্রশ্ন করা হয়। তাঁকে প্রশ্ন করা হয়, যেখানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওরা ভবিষ্যতের নেতা হয়ে উঠতে চান, সেখানে বিরোধী দলগুলিকে একই ছাতার তলায় আনতে কংগ্রেসের দরকার আছে কি? প্রত্যুত্তরে মমতা বলেন, ‘আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমার বড়…

