‘আমার মধ্যে সেই লড়াই বেঁচে আছে’, জীবনের বিশেষ দিনটি স্মরণ করে টুইটে লিখলেন মমতা
দিল্লি সফরের আগে নিজের জীবনের বিশেষ দিন স্মরণ করে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবেগঘন সেই টুইটে তিনি জানালেন নিজের নৈতিক কর্তব্যের কথা। আজ থেকে ১৬ বছর আগে সিঙ্গুর আন্দোলনের প্রেক্ষিতে ধর্মতলায় অনশনে বসেছিলেন মমতা। ৪ ডিসেম্বর ২০০৬ সালের সেই দিনটির কথা স্মরণ করে টুইট করলেন মুখ্যমন্ত্রী। সেই টুইটে তিনি লিখেছেন,’ আজ থেকে ১৬ বছর আগে, আমি সিঙ্গুর এবং দেশের বাকি কৃষকদের জন্য আমার অনশন শুরু করেছিলাম। ক্ষমতাবানদের লোভে যারা অসহায় হয়ে পড়েছিল তাদের জন্য লড়াই করা আমার…

