IPL 2026 Auction: ‘বাবার থেকে আর টাকা চাইতে হবে না’, ট্রাক চালকের ছেলের নিলামে ৫.২০ কোটি! কে মঙ্গেশ যাদব?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ১৬ ডিসেম্বর আইপিএল নিলাম ( IPL 2026 Auction) মহাযজ্ঞ হয়েছিল আবুধাবিতে। ৭৭ শূন্যপদ পূরণের লড়াইয়ে ছিলেন ৩৫৯ জন ক্রিকেটার। গতবারের শিরোপাজয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ১৬.৪ কোটি টাকা নিয়ে বাজারে এসেছিল ৮টি স্লট পূরণ করতে। নিলামে সবাইকে চমকে দিয়েছিল আরসিবি। ৩০ লাখ টাকার বেসপ্রাইজে থাকা মঙ্গেশ যাদবকে (Mangesh Yadav) নিতে তারা ৫.২০ কোটি টাকা খরচ করেছে। কে এই মঙ্গেশ যাদব? এখন সকলের মুখেই বাঁহাতি ফাস্ট-বোলিং অলরাউন্ডার মঙ্গেশের নাম। যিনি ব্যাটিং অর্ডারের নীচের দিকে…

