কাটল জট, দর্শনার্থীদের জন্য ফের খুলে দেওয়া হল মহম্মদ আলি পার্কের পুজো মণ্ডপ
ঐশি মুখোপাধ্যায়, কলকাতা : পুলিশের সঙ্গে বৈঠকের পর মহম্মদ আলি পার্কের পুজো নিয়ে কাটল জট। দর্শনার্থীদের জন্য ফের খুলে দেওয়া হল পুজো মণ্ডপ। পুলিশ সহযোগিতা করছে, গতকাল পুলিশের বিরুদ্ধে অভিযোগের পর আজ বললেন পুজো উদ্যোক্তারা।সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে উদ্যোক্তা ও পুলিশের সংঘাত যখন ক্রমেই বাড়ছে, তখন জট কাটল মহম্মদ আলি পার্কে। ২০ ঘণ্টা বন্ধ থাকার পর, অবশেষে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল পুজো মণ্ডপ। মহম্মদ আলি পার্কের পুজো উদ্যোক্তা অশোক ওঝা বলেন, যে প্রবলেমটা হয়েছিল সেই প্রবলেমটা শেষ…

