Blood Test to Measure Anxiety: আপনি খুব দুশ্চিন্তা করেন? রক্ত পরীক্ষাতেই ধরা পড়বে উত্তর
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আপনি খুব দুশ্চিন্তা করেন? না চাইতেই চিন্তার মেঘ জড়ো হয় আপনার মনে? কতটা খারাপ এই রোগ এবার তা রক্ত পরীক্ষা করলেই বুঝতে পারা যাবে। একজন দুশ্চিন্তাগ্রস্থ মানুষকে সুস্থ করে তোলার জন্য এই পরীক্ষাকে বেনজির মানছে গবেষকমহল। ইন্ডিয়ানা স্কুল অফ মেডিসিন ইউনিভার্সিটির একদল গবেষক বায়োমার্কার ব্যবহার করে হতাশা এবং দুশ্চিন্তা নির্ধারণের কথা জানিয়েছেন। ভবিষ্যতে দুশ্চিন্তা বাড়বে কি না, কিংবা এই ধরনের চিন্তায় মানসিক এবং শারীরিক (হরমোনের অস্বাভাবিকত্ব) সমস্যা কতটা বাড়ছে তা এই রক্তপরীক্ষার মাধ্যমে জানা যেতে…

