Job News Mimul Recruitment 2026: মিমুলে ১৩ পদে কর্মী নিয়োগ, মাসে ১৫,০০০ টাকা সাম্মানিক! কারা করতে পারবেন আবেদন?
প্রকল্পভিত্তিক এই নিয়োগের আওতায় ম্যানেজমেন্ট ট্রেইনি (ফিল্ড এক্সটেনশন অ্যাক্টিভিটি), ম্যানেজমেন্ট ট্রেইনি (প্ল্যান্ট অপারেশন), অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এবং এক্সিকিউটিভ (সেলস)— এই চারটি ভিন্ন পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। সব মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ১৩টি। বিজ্ঞপ্তি অনুযায়ী, ম্যানেজমেন্ট ট্রেইনি (ফিল্ড এক্সটেনশন অ্যাক্টিভিটি) পদে ৬ জন এবং ম্যানেজমেন্ট ট্রেইনি (প্ল্যান্ট অপারেশন) পদে ৪ জনকে নিয়োগ করা হবে। ফিল্ড এক্সটেনশন পদের ক্ষেত্রে যে কোনও শাখায় স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে দুধ সংগ্রহ, দুগ্ধ সমবায় সমিতির কার্য…

