Lionel Messi On Cristiano Ronaldo Rivalry: আজও ‘এল ক্লাসিকো’র স্মৃতিতেই বুঁদ মেসি, রোনাল্ডোর সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বিতা নিয়ে ভীষণ নস্ট্যালজিক
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: লিওনেল মেসি (Lionel Messi) না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)? দুয়ের মধ্যে কে শ্রেষ্ঠ? বিগত এক যুগেরও বেশি সময় ধরে ফুটবলবিশ্বে এই আলোচনা চলছে। প্রাক্তন থেকে বর্তমান ফুটবল মহারথীদের কেউ কেউ এলএম টেনকে এগিয়ে রেখেছেন, কেউ কেউ বেছে নিয়েছেন সিআর সেভেনকে। আর্জেন্তাইন সুপারস্টার ও পর্তুগিজ জাদুকরের মধ্যে ‘গোট ডিবেট’ (G.O.A.T debate) সম্ভবত আবহমান কাল ধরে চলবে। আগামী প্রজন্মও তাঁদের কথা বলবে, এই গ্রহের এমনই দুই মহাতারকা তাঁরা। মেসি-রোনাল্ডো এখন কেরিয়ারের সায়াহ্ণে। আসন্ন ফুটবল বিশ্বকাপের (FIFA…

