Lionel Messi: ৫৯ কোটির প্রতারণা করেছেন মেসি, মায়ামি পুলিসের হাতে যেকোনও সময় গ্রেফতার?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিওনেল মেসি এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (AFA)-এর বিরুদ্ধে দায়ের করা হয়েছে প্রায় ৫৯ কোটির (৭ মিলিয়ন ডলার) প্রতারণার মামলা । মায়ামি-ডেড সার্কিট কোর্টে এই মামলাটি দায়ের করেছে ‘ভিড মিউজিক গ্রুপ’ (Vid Music Group)। অভিযোগ, একটি চুক্তিবদ্ধ প্রীতি ম্যাচে না খেলে বিশ্বাসভঙ্গ ও প্রতারণা করেছেন আর্জেন্টাইন মহাতারকা। মামলার বয়ান অনুযায়ী, গত বছর অক্টোবর মাসে ভেনেজুয়েলা এবং পুয়ের্তো রিকোর বিরুদ্ধে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ আয়োজন ও প্রচারের স্বত্ব কিনেছিল ভিড মিউজিক গ্রুপ। বিনিময়ে তারা টিকিট বিক্রি,…

)