Miami Open-র ফাইনালে জকোভিচকে হারানো ১৯ বছর বয়সী জাকুব মেনসিক কে? জানুন তার গল্প
টেনিসবিশ্বে আলোড়ন তুলে দিয়েছেন চেক প্রজাতন্ত্রের তরুণ টেনিস তারকা জাকুব মেনসিক। নোভাক জকোভিচের ১০০তম শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘায়িত করে দিয়েছেন তিনি। অপ্রত্যাশিতভাবেই মিয়ামি ওপেনের ফাইনালে পুরুষদের টেনিসে সর্বোচ্চ গ্র্যান্ডস্লামের মালিককেই তিনি হারিয়ে দিয়েছেন। দুই সেটের লড়াইতেই ১৯ বছর বয়সী এই নবাগত তরুণ ম্যাচ জিতে নিয়েছেন। মিয়ামি ওপেনে ১৯ বছর বয়সী তারকার উদয় মিয়ামি ওপেনের ফাইনালে যখন সকলেই জোকারের ১০০তম শিরোপা জয়ের মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় ম্যাচ দেখতে এসেছিলেন, সেখানেই সবাইকে অবাক করে মরিয়া লড়াই দিয়ে ম্যাচ জিতে নিলেন জাকুব। খেলার…


