Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বুড়ো হাড়ে ভেল্কি…আমেরিকায় নীল ঝড়, ডেমোক্র্যাটদের জয়ে ‘X ফ্যাক্টর’ বারাক ওবামা
বুড়ো হাড়ে ভেল্কি…আমেরিকায় নীল ঝড়, ডেমোক্র্যাটদের জয়ে ‘X ফ্যাক্টর’ বারাক ওবামা

  ওয়াশিংটন: আমেরিকার মসনদ থেকে বিদায় নিয়েছেন একদশক আগে। সক্রিয় রাজনীতিতে আর দেখাও যায় না সেভাবে। কিন্তু এবারের মিডটার্মের নির্বাচনে একেবারে জামার গিয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থীদের হয়ে। আবারও আগের ভঙ্গিতে তাঁকে পেয়েছিলেন সকলে। আমেরিকায় মিডটার্ম নির্বাচন বারাক ওবামার সেই খাটনির সুফলও ডেমোক্র্য়াটরা বেশ খানিকটা পেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। (Barack Obama) মিডটার্ম নির্বাচনের ঠিক আগে আগে এবারে ডেমোক্র্যাটদের হয়ে প্রচারে নামেন ওবামা। ওহায়ো, মিশিগান, জর্জিয়ায় ঘুরে ঘুরে প্রচার করেন তিনি। নির্বাচনী খরচ তুলতেও সক্রিয় ভূমিকায় দেখা যায় তাঁকে।…

Read More

আমেরিকায় জোর ধাক্কা ট্রাম্পের, কংগ্রেস ডেমোক্র্যাটদের দখলে যাচ্ছে, ইরান-যুদ্ধই কি কাল হল? খু
আমেরিকায় জোর ধাক্কা ট্রাম্পের, কংগ্রেস ডেমোক্র্যাটদের দখলে যাচ্ছে, ইরান-যুদ্ধই কি কাল হল? খু

  নয়াদিল্লি: আমেরিকায় জোর ধাক্কা ডোনাল্ড ট্রাম্পের। মিডটার্ম নির্বাচনে রিপাবলিকানদের মাত দিল ডেমোক্র্যাটরা। এখনও পর্যন্ত গণনার যে ফল প্রকাশিত হয়েছে, সেই অনুযায়ী, নিম্নকক্ষ সেনেটে ৫৩টি আসন ডেমোক্র্যাটদের দখলে যাচ্ছে। অন্য দিকে, হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসের ২৩১টি আসনে ডেমোক্র্যাটদের ঝুলিতে ঢুকছে, রিপাবলিকানরা আটকে থাকছে ১৬৮টি আসনে। দুই ক্ষেত্রেই ম্যাজিক সংখ্যা পেরিয়ে গিয়েছে ডেমোক্র্যাটরা। (US Midterm Election Results) চার বছর অন্তর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হয়। তবে দু’বছর অন্তর হয় মিডটার্ম নির্বাচন, যার মাধ্য়মে কংগ্রেসে কারা থাকবেন, সেই সিদ্ধান্ত নেন আমেরিকার সাধারণ মানুষ।…

Read More