দুধের দাম কমাল এই কোম্পানি, দোকানি বেশি নিলে কী বলবেন ?
Amul Milk Price: বার-বার দাম বৃদ্ধিতে অতীষ্ট হওয়ার দিন শেষ ! এবার দুধের (Milk Price Drop) প্রতিযোগিতার বাজারে দাম কমাল আমুল। ৩টি প্রধান ভেরিয়েন্টে প্রতি লিটারে ১ টাকা দাম কমানোর ঘোষণা করেছে সংস্থা। কবে থেকে কম দামে পাবেন দুধ গুজরাত মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF) রাজ্যে তাদের খুচরো দুধের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার থেকে আমুল গোল্ড, আমুল তাজা এবং আমুল টি স্পেশাল তাদের প্যাকেট সস্তা হবে। কোন প্যাকেটে কত টাকা কম আমুল তার তিনটি প্রধান পণ্যের জন্য প্রতি…




