পিঙ্ক’-এর এডিটর এবার পরিচালনায়, বোধাদিত্যর ফ্যান্টাসি কমেডিতে প্রথমবার জুটি অর্জুন-শ্রুতি!
Arjun Chakraborty-Shruti Das: ‘অটোগ্রাফ’, ‘২২শে শ্রাবণ’ ও ‘পিঙ্ক’-এর খ্যাতনামা সম্পাদক বোধাদিত্য বন্দ্যোপাধ্যায় এবার নামছেন পরিচালনায়। তাঁর প্রথম ছবি ‘মিল্টন’-এ প্রথমবারের মতো জুটি বাঁধছেন অর্জুন চক্রবর্তী ও শ্রুতি দাস। টাইম ট্রাভেল করে আসা একটি কথা বলা পুতুলের দৃষ্টিভঙ্গি থেকে এই রোমান্টিক-কমেডি ও ফ্যান্টাসি ধাঁচের গল্পটি ফুটিয়ে তোলা হবে। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা ও হিন্দি সিনেমা জগতের বিশিষ্ট সম্পাদক বোধাদিত্য বন্দ্যোপাধ্যায় এবার আত্মপ্রকাশ করতে চলেছেন পরিচালক হিসেবে। দীর্ঘ ক্যারিয়ারে ‘অটোগ্রাফ’, ‘২২শে শ্রাবণ’, ‘হেমলক সোসাইটি’, ‘জাতিস্মর’, ‘মিশর রহস্য’-র মতো অসংখ্য সফল…

)