SIR-শুনানিতে ডাক ক্রিকেটার মহম্মদ সামিকে, হাজিরা দিতে পারবেন না, কী কারণ?
অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: SIR-এর শুনানি পর্বেও নানা অভিযোগ ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। এবার কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে ডেকে পাঠানো হয় ক্রিকেটার মহম্মদ সামিকে। যদিও তিনি আসতে পারবেন না বলেই জানান হয়েছে পরিবারের তরফে। খেলার জন্য বাইরে থাকায় হাজিরা দিতে পারেননি তিনি। বিজয় হাজারে ট্রফি খেলতে বর্তমানে রাজকোটে আছেন মহম্মদ সামি। কিন্তু কেন ডাক পেলেন এই ক্রিকেটার? জানা গিয়েছে, এসআইআর ফর্মের নিচের পার্ট ২০০২ এর লিঙ্ক ফিল আপ হয়নি। সেই কারণেই ডাক পেয়েছেন ক্রিকেটার। কলকাতা পুরসভার ৯৩ ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস…

