Missing Director Utsav Mukherjee: ১৮ দিন নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়: পুলিসের দরজায় ঘুরে ক্লান্ত স্ত্রী, এবার হদিশ পেতে সংবাদপত্রে বিজ্ঞাপন
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টলিউড পরিচালক তথা চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের নিখোঁজ হওয়ার রহস্যে এবার নয়া মোড়। গত ২ এপ্রিল ব্যাঙ্ক যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন ‘বরুণবাবুর বন্ধু’ বা ‘ভবিষ্যতের ভূত’-এর মতো চর্চিত ছবির এই চিত্রনাট্যকার। তারপর থেকে ১৮ দিন কেটে গেলেও তাঁর কোনও হদিস মেলেনি। পুলিশি তদন্তে খোঁজ না পাওয়ায় এবার সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার পাশাপাশি সামাজিক মাধ্যমে বিস্ফোরক পোস্ট করলেন তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। মৌপিয়ার অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে ভয়াবহ সাইবার বুলিং এবং পরিকল্পিত চরিত্রহননের শিকার…
