‘কুমিরের কান্না’, মধ্যপ্রদেশের মন্ত্রীর ক্ষমাপ্রার্থনা গ্রহণ করল না সুপ্রিম কোর্ট; SIT গঠন
নয়াদিল্লি : মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহর করা ক্ষমাপ্রার্থনা প্রত্যাখ্যান করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুধু তা-ই নয়, আদালত মন্ত্রীকে তিরস্কার করে তাঁর ক্ষমা চাওয়াকে “কুমিরের কান্না” বলে অভিহিত করেছে এবং উল্লেখ করেছে যে, তাঁর মন্তব্য “সম্পূর্ণ অযৌক্তিক”। কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন মধ্যপ্রদেশের ওই মন্ত্রী। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ভারতের নিরাপত্তাবাহিনীর তরফে হওয়া যৌথ সাংবাদিক বৈঠকে ছিলেন সোফিয়া কুরেশি। #WATCH | Delhi: Supreme Court forms an SIT to probe MP minister Vijay Shah’s remarks regarding Indian Army officer…

