ISL 2025-26 হবে! ‘হ্যাঁ’ না ‘না’? বিরাট আপডেট দিল AIFF
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগত কয়েক ঘণ্টায় ভারতীয় ফুটবলের আকাশ আরও অন্ধকার হয়েছে! জল্পনাই শেষপর্যন্ত সত্যি হল। আপাতত আইএসএল ২০২৫-২৬ মরসুম (ISL 2025–26) মুলতুবি রাখার সিদ্ধান্ত নিয়েছে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড ওরফে এফএসডিএল (FSDL)। সর্বভারতীয় ফুটবল সংস্থা (AIFF) ও অংশগ্রহণকারী ক্লাবগুলিকে চিঠি দিয়ে সেকথা জানিয়ে দিয়েছে তারা। তবে শনিবার দুপুরে বিবৃতি দিয়ে আশার বাণী শোনাল এআইএফএফ। ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়ে দিল যে, আইএসএল যাতে হয়, তার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে। এফএসডিএল আইএসএল মুলতুবি রাখার পর…

