Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Mohun Bagan ISL fee: টাকাই দেয়নি: মাঝপথেই ISL থেকে ছাঁটাই মোহনবাগান, কেরালা ব্লাস্টার্স?
Mohun Bagan ISL fee: টাকাই দেয়নি: মাঝপথেই ISL থেকে ছাঁটাই মোহনবাগান, কেরালা ব্লাস্টার্স?

Mohun Bagan ISL fee:   টাকা বাকি!  নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে আগামী বছরের আইএসএল থেকে মোহনবাগান এূবং কেরালা ব্লাস্টার্সকে বাদ দেওয়ার কথাও জানিয়ে দিয়েছে ফেডারেশন। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘ টালবাহানা, অনিশ্চিয়তা পেরিয়ে অবশেষে শুরু হয়েছে আইএসএল। কিন্তু খেলার জন্য  নাকি এখনও টাকাই দেয়নি মোহনবাগান আর কেরালা ব্লাস্টার্স! টাকা না পেলে দুটি ক্লাবকেই  আইএসএল বাদ দেওয়া হবে বলে জানিয়ে দিল ফেডারেশন। এবছর আইএসএলে খেলছে চোদ্দটি ক্লাব। সিঙ্গল লেগ হোম-অ্যান্ড-অ্যাওয়ে ফরম্যাটে খেলা হচ্ছে। অংশগ্রহণকারী দলগুলির থেকে টাকা নিয়ে লিগ আয়োজন…

Read More

ISL 2025-26: আইএসএল নিয়ে এল বিরাট আপডেট, ১৩ ক্লাবের সঙ্গে বৈঠক করল এআইএফএফ, সেপ্টেম্বরেই…
ISL 2025-26: আইএসএল নিয়ে এল বিরাট আপডেট, ১৩ ক্লাবের সঙ্গে বৈঠক করল এআইএফএফ, সেপ্টেম্বরেই…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আগেই জানিয়েছিল যে, আইএসএল যাতে হয়, তার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে। বৃহস্পতিবার অর্থাত্‍ আজ দুপুরে নয়াদিল্লিতে এআইএফএফ বৈঠকে বসেছিল আইএসএলে অংশগ্রহণকারী ১৩ ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে। বৈঠকের নিটফল যা দাঁড়াচ্ছে, তাতে করা বলা যেতে পারে যে, আইএসএল হলেও তাতে কিছু বদল আসতে চলেছে… অনিশ্চয়তা এদিনের বৈঠকের পরেও কিন্তু আইএসএল নিয়ে অনিশ্চয়তা কাটল না। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে এদিন বলেন, ‘আমরা আশা করছি যে, এই মরসুমে আইএসএল হবে। তবে…

Read More

আর বিদেশি কোচের মোহ নয়, ভারতীয় ফুটবল দলের নতুন হেডস্যার হলেন খালিদ জামিল
আর বিদেশি কোচের মোহ নয়, ভারতীয় ফুটবল দলের নতুন হেডস্যার হলেন খালিদ জামিল

Khalid Jamil: আর বিদেশি কোচের মোহ নয়, ভারতীয় ফুটবলের ভবিষ্যতের এবার দেশীয় কোচের হাতে। জল্পনা কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। অবেশেষে তাতেই শীলমোহর দিল ভারতীয় ফুটবল ফেডারেশন। আর বিদেশি কোচের মোহ নয়, ভারতীয় ফুটবলের ভবিষ্যতের এবার দেশীয় কোচের হাতে। জল্পনা কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। অবেশেষে তাতেই শীলমোহর দিল ভারতীয় ফুটবল ফেডারেশন। ভারতীয় ফুটবল দলের কোচ হিসেবে নতুন দায়িত্ব পেলেন খালিদ জামিল। কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত দীর্ঘ দিনের পোর খাওয়া জামিল স্যার। প্রায় ১৭০ জন কোচের মধ্যে থেকে তিনজনের…

Read More

স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার জাভি হতে চাইলেন ভারতের কোচ! পাত্তাই দিল না AIFF
স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার জাভি হতে চাইলেন ভারতের কোচ! পাত্তাই দিল না AIFF

ভারতীয় ফুটবল দলের তরফে কদিন আগেই কোচের পদে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেই মতো প্রায় ১৭০ জন আবেদন জানিয়েছিলেন টিম ইন্ডিয়ার ফুটবল দলের কোচ হওয়ার জন্য। এর মধ্যে সব থেকে বড় নাম নিঃসন্দেহে স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার জাভি। বার্সেলোনায় এই প্রাক্তন কোচ তথা মেসির প্রাক্তন সতীর্থ জাভিও আবেদন জানিয়েছিলেন ভারতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী হ্যারি কেওয়েল, স্টিফেন কনস্টানটাইনদের পাশেই নাম ছিল জাভিরও। সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে, জাভি নিজের ব্যক্তিগত ইমেল আইডি থেকেই ভারতীয় ফুটবল…

Read More

জাভি কখনই ভারতীয় দলের কোচ হতে চায়নি! মিথ্যা বলছে AIFF, দাবি স্প্যানিশ সাংবাদিকের
জাভি কখনই ভারতীয় দলের কোচ হতে চায়নি! মিথ্যা বলছে AIFF, দাবি স্প্যানিশ সাংবাদিকের

কয়েকদিন ধরেই একটি খবর বেশ ছড়িয়েছে, যে ভারতীয় ফুটবল দলের কোচ হতে আগ্রহী স্পেনের কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেজ। কিন্তু তাঁর আবেদন নাকি গ্রহণ করেনি এআইএফএফ, কারণ আর্থিক কারণে তাঁকে কোচ করতে পারবে না ভারতীয় ফুটবল ফেডারেশন। এই কথা বোর্ডের এক কর্তা সম্প্রতি জানিয়েছিলেন বলে একটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল। কিন্তু বিশ্বের অন্যতম সেরা ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দাবি অনুযায়ী এআইএফএফ এবং জাভির মধ্যে কোচিং প্রসঙ্গে কোনও কথাই নাকি হয়নি। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সাম্প্রতিক রিপোর্ট সত্ত্বেও জানাতে পারি…

Read More

ISL 2025-26 হবে! ‘হ্যাঁ’ না ‘না’? বিরাট আপডেট দিল AIFF
ISL 2025-26 হবে! ‘হ্যাঁ’ না ‘না’? বিরাট আপডেট দিল AIFF

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগত কয়েক ঘণ্টায় ভারতীয় ফুটবলের আকাশ আরও অন্ধকার হয়েছে! জল্পনাই শেষপর্যন্ত সত্যি হল। আপাতত আইএসএল ২০২৫-২৬ মরসুম (ISL 2025–26) মুলতুবি রাখার সিদ্ধান্ত নিয়েছে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড ওরফে এফএসডিএল (FSDL)। সর্বভারতীয় ফুটবল সংস্থা (AIFF) ও অংশগ্রহণকারী ক্লাবগুলিকে চিঠি দিয়ে সেকথা জানিয়ে দিয়েছে তারা। তবে শনিবার দুপুরে বিবৃতি দিয়ে আশার বাণী শোনাল এআইএফএফ। ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়ে দিল যে, আইএসএল যাতে হয়, তার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে। এফএসডিএল আইএসএল মুলতুবি রাখার পর…

Read More

এটি সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে… আসন্ন ISL মরশুম ও FSDL নিয়ে মুখ খুলল AIFF
এটি সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে… আসন্ন ISL মরশুম ও FSDL নিয়ে মুখ খুলল AIFF

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) তাদের পার্টনার Football Sports Development Limited (FSDL)-এর তরফ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। ওই বিজ্ঞপ্তিতে FSDL জানিয়েছে, পুনর্বিন্যস্ত চুক্তিগত কাঠামোর অধীনে তাদের অধিকার নিয়ে স্পষ্টতা না থাকায় তারা আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ (ISL) মরশুম পরিচালনা করতে পারছে না। AIFF-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, Master Rights Agreement অনুসারে, AIFF যথাসময়ে ২১ নভেম্বর, ২০২৪-এ — FSDL-এর সঙ্গে সম্ভাব্য নবায়নের শর্তাবলী নিয়ে আলোচনা শুরুর প্রক্রিয়া শুরু করেছিল। এরপর AIFF ও FSDL-এর শীর্ষ প্রতিনিধিরা যথাক্রমে ৫…

Read More

ISL: ‘ভারতীয় ফুটবলে কালো দিন’, আপাতত স্থগিত আইএসএল…
ISL: ‘ভারতীয় ফুটবলে কালো দিন’, আপাতত স্থগিত আইএসএল…

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়: জল্পনা চলছিলই। শেষপর্যন্ত আপাতত আইএসএল মুলতুবি রাখার সিদ্ধান্তই নিল ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL)।  সর্বভারতীয় ফুটবল সংস্থা ও ক্লাবগুলিতে চিঠি দিয়ে সেকথা জানিয়ে দিয়েছে তারা। গত কয়েক বছরে ভারতীয় ফুটবলের সেরা টুর্নামেন্ট হয়ে উঠেছে আইএসএল। এই টুর্নামেন্টে খেলার জন্য কোটি কোটি টাকা খরচ করে টিম তৈরি করে মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো ক্লাবগুলিই। এফএসডিএল চিঠিতে উল্লেখ, ‘সর্বভারতীয় ফুটবল সংস্থার সঙ্গে মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট (MRA) হয়েছিল, সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ ডিসেম্বর। ফলে সেপ্টেম্বরে আইএসএল শুরু হলেও এক-তৃতীয়াংশ…

Read More

Manolo Marquez: ৮ ম্যাচে ১ জয়! সুনীলদের হেড কোচের ইনিংস শেষ, মানোলোর পদত্যাগে সিলমোহর ফেডারেশনের…
Manolo Marquez: ৮ ম্যাচে ১ জয়! সুনীলদের হেড কোচের ইনিংস শেষ, মানোলোর পদত্যাগে সিলমোহর ফেডারেশনের…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জল্পনার অবসান। আশঙ্কা ছিলই এবং তা সত্যিও হল। ভারতীয় ফুটবলে মানোলো মার্কেজ রোকার (Manolo Marquez) ১১ মাসের ইনিংস শেষ হয়ে গেল। বার্সেলোনার ৫৬ বছরের বাসিন্দার  পদত্যাগে সিলমোহর দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All Indian Football Federation, AIFF)। এখন সুনীল ছেত্রীরা কোচহীন। বুধের এআইএফএফ এগজ়িকিউটিভ কমিটির বৈঠকের পরেই এই সিদ্ধান্ত জানানো হয়। দুই পক্ষের মৌখিক সম্মতিতেই পথ আলাদা হয়ে গেল। আইএসএলে (ISL) এফসি গোয়ার (FC Goa) কোচ ভারতের দায়িত্ব নিয়েছিলেন। তাঁর কোচিংয়ে ভারত জঘন্য ফুটবল খেলেছে।…

Read More

Bhaichung Bhutia vs AIFF: ‘এসো ভোটের ময়দানে খেলব…’ বাইচুংকে ওপেন চ্যালেঞ্জ কল্যাণের!
Bhaichung Bhutia vs AIFF: ‘এসো ভোটের ময়দানে খেলব…’ বাইচুংকে ওপেন চ্যালেঞ্জ কল্যাণের!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল: ভারতীয় ফুটবলে ডামাডোল। বিস্ফোরক বাইচুং ভুটিয়া। এবার পাল্টা দিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেও। বললেন, ‘২০২২ সালে সেপ্টেম্বরে ভোটে হারের পর থেকে লাগাতার ও ইচ্ছাকৃতভাবে ভিত্তিহীন অভিযোগ করছেন বাইচুং। তাঁর এই আচরণ শুধুমাত্র ফেডারেশনের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করছে না, আন্তজার্তিক মঞ্চে ভারতীয় ফুটবল নিয়েও নেতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে’। কলকাতায় সাংবাদিক সম্মেলন করে ফেডারশন সভাপতির বিরুদ্ধে তোপ দেগেছিলেন বাইচুং। AIFF-এর অফিসিয়াল পেজ থেকে বিবৃতি দিলেন প্রেসিডেন্ট কল্যাণ। বিবৃতিতে উল্লেখ, ‘আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। প্রত্যেক…

Read More