ডার্বি জিতেই মরসুম শুরু মোহনবাগানের, সাহালের গোলেই যুবভারতীতে তিন পয়েন্ট
ইস্টবেঙ্গলকে হারিয়েই ডুরান্ড অভিযান শুরু করল মোহনবাগান| ডার্বি জিতেই মরসুম শুরু সবুজ-মেরুনের শুভপম সাহা: আইএসএল নিয়ে অল্প দোলাচলের মাঝেই শুরু হয়ে গেল ভারতীয় ফুটবলে নতুন মরসুম| শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৩৫তম ডুরান্ড কাপের পর্দা উঠল ডুরান্ড ডার্বি দিয়ে ওরফে কলকাতা ডার্বি| বাঙালির বিশ্বকাপের রেশ এখনও কাটেনি| দিন পাঁচেক আগেই হয়েছে স্পেন-আর্জেন্টিনা ফাইনাল| গ্রেটেস্ট শো অন আর্থ দেখার পর কি আদৌ বাঙালি জৌলুসহীন ভারতীয় ফুটবল দেখতে মাঠমুখী হবে? এই ভাবনাতেই মাঠ ভরাতে, টুর্নামেন্টের আয়োজকরা উদ্বোধনী ম্যাচেই রেখেছিল ইস্টবেঙ্গল- মোহনবাগান মহারণ রেখেছিলেন|…

)






