Mohun Bagan: ঘরের মাঠে হেরে মুম্বইকে লিগ শীর্ষে পাঠাল সম্পূর্ণ অচেনা ছন্নছাড়া মোহনবাগান!
শুভপম সাহা: যুবভারতীতে শুক্রবারের সন্ধ্যায়, খেলা শুরুর আগে গুগলে মোহনবাগান সুপার জায়ান্ট এবং মুম্বই সিটি এফসি-র মুখোমুখি পরিসংখ্যান বলল, আইএসএলে ১২ বারের সাক্ষাতে ৭ বার মুম্বই জিতেছিল| একবার মোহনবাগান পেরেছিল মুম্বইকে হারাতে| চারবার ড্র| সবুজ-মেরুন খুব ভালো ভাবেই জানা ছিল যে, পিটার ক্র্যাটকির মুম্বই কঠিন দল| সের্জিয়ো লোবেরাদের ম্যাচ মোটেই সহজ হবে না| প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে, লোবেরো বলেছিলেন যে, ভালো দলের বিরুদ্ধে ৩ পয়েন্ট নিয়েই বিরতিতে যাবেন| তাঁর ইচ্ছাপূরণ হল না| গত ম্যাচে বেঙ্গালুরুর কাছে পয়েন্ট খুইয়ে, এদিন…
