Man dies in MRI machine: রুমে ঢুকে পড়েছিলেন ৬১ বছরের রোগী, মুহূর্তে মর্মান্তিক পরিণতি…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এমআরআই করাতে এসেছিলেন ৬১ বছরের এক ব্যক্তি। বেশিকিছু না ভেবেই ঢুকে পড়েন এমআরআই রুমে। কিন্তু ঘাতক হয়ে দাঁড়াল তার গলার নেকলেস। আচমকাই তাকে প্রবল গতিতে টেনে নিল এমআরআই মেসিন। প্রবল বেগে তিনি ধাক্কা খেলেন মেসিনের গায়ে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হল না। ঘটনার পরদিনই তাঁর মৃত্যু হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডের ঘটনা। এক মার্কিন সংবাদপত্রের খবর অনুযায়ী ওই ব্যক্তি গলায় পরেছিলেন একটি মোটা ধাতব নেকলেস। কেউ তাকে থামায়নি। সেই নেকলেস…

