Mukesh Ambani House: আম্বানিদের বাড়িতে প্রতিদিন কেন ৪০০০ রুটি হয়? লাখ টাকার শেফ মিনিটে বানান ১০০ চাপাটি
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani, Chairman of Reliance Industries) বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের। ৯৫.১ বিলিয়ন মার্কিন ডলারের মালিক তিনি। আম্বানির পরিবার তাঁদের ব্যবসায়িক দূরদৃষ্টির জন্যই পরিচিত নয়, গ্র্যান্ড পার্টি থ্রো করা থেকে বাড়িতে প্রস্তুত বিশেষ সব খাবারের জন্যও সুপরিচিত। আম্বানি পরিবারের সকল সদস্যই ভোজনরসিক এবং তাঁরা নিরামিষাশী। প্রতিদিন অত্যন্ত যত্নসহকারে পুষ্টিকর-সুগন্ধি-সুস্বাদু খাবার তৈরি করা হয়। অ্যান্টিলিয়ায় তৈরি প্রতিটি পদেই দেওয়া হয় বিশেষ মনোযোগ। এই প্রতিবেদনে আম্বানির বাড়ির প্রতিদিনের খাবারের তালিকা, তাঁর শেফের মাসিক…

