Plastic Bottle: প্লাস্টিকের বোতলে জল খান? অজান্তেই শরীরে ঢুকছে 'বিষ'….
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শরীরকে সুস্থ রাখতে পর্যাপ্ত জল খাওয়া একান্ত জরুরি। কিন্তু যদি সেই জল-ই যদি প্লাস্টিকের বোতলে থাকে, তাহলে আবার বিপদ! কীভাবে? গবেষণা দেখা গিয়েছে, প্লাস্টিকের বোতলভর্তি জলে মিশে থাকে গুঁড়ো প্লাস্টিকের কণা। জল খাওয়ার সময়ে সেই গুঁড়ো প্লাস্টিক ঢোকে শরীরে। বাইরে তো থাকলে তো কথাই নেই। বাড়িতেই-বা ক’জন গ্লাসে ঢেলে জল খান? প্লাস্টিকের বোতল ব্যবহার করা হয় সর্বত্রই। এমনকী, অনুষ্ঠান বাড়িতে গ্লাসের বদলে অতিথিদের জল দেওয়া হয় প্লাস্টিকের ছোট ছোট বোতলে। এদিকে প্লাস্টিকের বোতলভর্তি জলে…

