Selfie Zone by Plastic: কলেজ পড়ুয়াদের অভিনব নির্মাণ! ফেলে দেওয়া প্লাস্টিক আবর্জনা দিয়ে তৈরি করলেন আস্ত একটি সেলফি জোন
আবর্জনা প্লাস্টিক কে কুড়িয়ে ইকো ব্রিক্স অর্থাৎ ইঁট তৈরি করে নজর কাড়লেন মালদহ কলেজের পড়ুয়ারা। ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলে প্লাস্টিক সামগ্রী আবর্জনা ভরে ইকো ব্রিক্স তৈরি করে নির্মাণ করলেন আস্ত একটি সেলফি জোন। এক একটি বোতলে তিন থেকে চার কেজি কুড়ানো আবর্জনা প্লাস্টিক ভরে করে তৈরি করছেন ইকো ব্রিক্স অর্থাৎ প্লাস্টিকের ইঁট। মালদহ কলেজ ক্যাম্পাস মালদহ, জিএম মোমিন: দূষণমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে অভিনব উদ্যোগ কলেজ পড়ুয়াদের। বাড়ির আশপাশ থেকে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া প্লাস্টিক সামগ্রী কুড়িয়ে অভিনব নির্মাণ…


