বদলে যাবে দেশের রাজনৈতিক মানচিত্র? মহিলা সংরক্ষণের মোড়কে কি অন্য উদ্দেশ্য? ৩ বিল নিয়ে প্রশ্ন
নয়াদিল্লি: নির্ধারিত সময়ের চেয়ে পাঁচ বছর দেরিতে জনগণনার কাজ শুরু হয়েছে সবে। কিন্তু তার ফলাফল সামনে আসার অপেক্ষা না করেই সীমানা পুনর্বিন্যাস ঘটাতে উদ্যোগী কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। মহিলাদের ৩৩% সংরক্ষণ দিয়ে লোকসভার আসন ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব দিয়েছে তারা, যার মধ্যে ৮১৫টি আসনে প্রতিনিধিত্ব থাকবে রাজ্যগুলির, ৩৫টিতে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির। সেই নিয়ে বিতর্ক চরমে পৌঁছেছে। মহিলার সংরক্ষণের মোড়কে আসলে রাজ্যের অধিকার খর্বের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলছেন বিরোধীরা। পরিস্থিতি প্রতিকূল হচ্ছে বুঝতে পেরেই ‘নিয়ম বহির্ভূত ভাবে’, নির্বাচন…

