Child Death: সোফায় মৃত ৫ মাসের সন্তান! রঙিন পানীয়ে পার্টিতে মত্ত মা, হুঁশও নেই…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পার্টিতে নেশায় চুর মা। অন্যদিকে সোফায় শোয়ানো তাঁর একরত্তি সন্তান। মত্ত মায়ের গাফিলতিতেই সোফাতেই মৃত্যু হয় একরত্তির। প্রসিকিউটরদের দাবি, ৩৭ বছর বয়সী ওই মা শিশুটিকে সঠিকভাবে দেখাশোনা করেননি। তিনি নেশায় এতটাই চুর ছিলেন যে, তিনি বুঝতেই পারেননি যে শিশুটি মাঝরাতে খাওয়ার জন্য ওঠেইনি। যখন অ্যাম্বুলেন্স ডাকা হয়, তখন অনেক দেরি হয়ে গিয়েছিল — রিয়ান তখন আর বেঁচে ছিল না। ঘটনাটি ২০২১ সালে ইংল্যান্ডের স্টোক অন ট্রেন্টের নরমাকট এলাকায়। নিজের জন্মদিনের রাতে বন্ধু নিয়ে পার্টি…

