Nepal Unrest: বাংলাদেশ-শ্রীলঙ্কার পর নেপাল, আমেরিকার-চিনের সংঘাতেই জ্বলছে আমাদের প্রতিবেশী! ভারত কি চাপে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত কয়েক বছরে ভারতের প্রতিবেশী ৩ দেশে একই ছবি। আর্থিক সমস্যা, রাজনীতিবিদদের দুর্নীতি থেকে জনবিক্ষোভ। ক্ষমতার দরবদল। একে একে সরতে হয়েছে পাকিস্তানে ইমরান খান, শ্রীলঙ্কায় গোতাবায়া রাজাপক্ষ, বাংলাদেশে শেখ হাসিনা এবং সর্বশেষে কে পি শর্মা ওলিকে। নেপালে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার পরই রাস্তায় নেমে এসে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পার্লামেন্টে আগুন ধরিয়ে দিয়েছে লোকজন। চাপে পড়ে ইস্তফা দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। শোনা যাচ্ছে তিনি দুবাই চলে যেতে পারেন। Add Zee News as a…

