New Zealand’s Next Prime Minister: নিউ জিল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী কি ক্রিস হিপকিনস? জেনে নিন দ্বীপভূমির রাজনীতি…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যাঁর উপর এতদিন ছিল শিক্ষার ভার, তাঁর উপর এবার বর্তাতে চলেছে দেশের ভার। ক্রিস হিপকিনস। নিউ জিল্যান্ডের শিক্ষামন্ত্রী। কোনওরকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনিই হতে চলেছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী কারণ, আর কোনও নাম পদটির জন্য জমা পড়েনি। ‘সারপ্রাইজ রেজিগনেশন’ দিয়ে সরে যাওয়ার কথা ঘোষণা করেছেন জেসিন্ডা আরডার্ন। ফেব্রুয়ারি মাসেই ইস্তফা দিচ্ছেন তিনি। তাঁর উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন দেশের আর এক মন্ত্রী ক্রিস হিপকিনস। জেসিন্ডার উত্তরসূরি হিসেবে একাই মনোনীত হয়েছেন তিনি। শাসকদলের সাংসদেরা আর কারও…

