Lakshya Sen, CWG 2022 : কামব্যাক করে রুদ্ধশ্বাস ফাইনালে ‘লক্ষ্য ভেদ’, প্রথম সোনা জিতে নজির গড়লেন লক্ষ্য সেন
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পিভি সিন্ধুর (PV Sindhu) পর দ্বিতীয় ভারতীয় (Indian) হিসেবে চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) সোনা জিতলেন লক্ষ্য সেন (Lakshya Sen)। তাও আবার রুদ্ধশ্বাস ম্যাচে বারবার কামব্যাক করে জয় পেলেন ২০ বছরের ভারতীয় শাটলার। বিশ্ব র্যাঙ্কিংয়ে দশ নম্বরে থাকা লক্ষ্যের এটা প্রথম কমনওয়েলথ গেমস। এমন প্রতিযোগিতার মেগা ফাইনালে ছিল টানটান উত্তেজনা। তবে চাপ বজায় রেখে পালটা আগ্রাসী মানসিকতার সঙ্গে পারফর্ম করে মালয়েশিয়ার এনজি ইয়ং জে-কে (Ng Tze Yong) হারিয়ে ‘লক্ষ্য ভেদ’ করলেন লক্ষ্য। প্রথম গেমে…

