Nipah Virus: ভারতে নিপা ভাইরাসের সংক্রমণে কি বিপদ বাড়ছে অন্যান্য দেশেরও! কী বলল WHO
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতে নিপা ভাইরাসের দেখা মিলেছে। এনিয়ে এবার সরব হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার হু জানিয়েছে, ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার ঝুঁকি বর্তমানে বেশ কম। যেহেতু দেশে এই ভাইরাসের সংক্রমণের মাত্র দুটি ঘটনা পাওয়া গেছে,তাই এখনই যাতায়াত বা ব্যবসা-বাণিজ্যের ওপর কোনো ধরণের বিধি-নিষেধ আরোপ করার প্রয়োজন নেই বলে তারা জানিয়ে। এশিয়ার বেশ কয়েকটি দেশে এনিয়ে আতঙ্ক ছড়িয়েছিল। ওইসব দেশ বিদেশ থেকে আসা যাত্রীদের মধ্যে এই ভাইরাসের কোনো লক্ষণ আছে কি না, তা পরীক্ষা করার…






