Nirvair Singh: অস্ট্রেলিয়ায় গিয়ে প্রাণ হারালেন বিখ্যাত ভারতীয় গায়ক
জি ২৪ ঘন্টা ডিজিট্যাল ব্যুরো: আবার মৃত্যু আর এক গায়কের! গুজরাটি গায়িকা বৈশালীর পর এবার আরও এক মর্মান্তিক মৃত্যুর শিকার হলেন পঞ্জাবী গায়ক নির্ভের সিং। নয় বছর আগেই সঙ্গীত শিল্পে তাঁর কেরিয়ার গড়তে ভারত ছেড়ে চলে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে ছিল সুখের সংসার। সেখানে প্রথমে ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করতেন তিনি। এবং তার পাশাপাশি বন্ধুদের সঙ্গে গান তৈরী করতেন নির্ভের। জানা গিয়েছে, গত মঙ্গলবার মেলবোর্নে একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় নির্ভাইরের গাডির। দুঘর্টনার খবর প্রকাশ্যে আসতেই শোকের…

