Bangladesh Minister Nitai Roy Chowdhury: তারেকের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে বিএনপির এই হিন্দু নেতা, কে এই নিতাই রায় চৌধুরী?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে তারেক রহমান মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ পেলেন দলের সংখ্যালঘু মুখ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। এবার বাংলাদেশের নির্বাচনে সব দল মিলিয়ে লড়াই করেছিলেন মোট ৮০ সংখ্যালঘু প্রার্থী। এর মধ্যে বিএনপির প্রার্থী ছিলেন ৬ জন। কমিউনিস্ট দলগুলি ১৭ জন সংখ্যালঘু প্রার্থীকে দাঁড়ি করিয়েছিল। পাশাপাশি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ৬ জন প্রার্থী দিয়েছিল। জামাতে ইসলামি পর্যন্ত ১ জন হিন্দুকে প্রথমবারের মতো প্রার্থী করেছিল। বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিএনপি মনোনীত সংখ্যালঘু সম্প্রদায়ের ৪ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।…

