মাঝ আকাশে আচমকা বিপত্তি, জরুরি অবতরণে পিছলে গেল বিমানের চাকা, এবার নরওয়েতে
নয়াদিল্লি: পর পর তিন-তিনটি বিমান দুর্ঘটনা। দক্ষিণ কোরিয়া, কানাডার পর এবার নরওয়েতে। এক বিমানবন্দর থেকে ওড়ার পর মাঝ আকাশে প্রথমে হাইড্রলিক ফেলিওর হয় বিমানটির। অন্য বিমানবন্দরে জরুরি অবতরণ করতে গেলে রানওয়ে থেকে চাকা পিছলে সবুজ ঘাসে ঢাকা মাঠে নেমে যায় বিমান। (Norway Flight Skids Off Runway) KLM Royal Dutch Airlines-এর একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে নরওয়েতে। ওসলো বিমানবন্দর থেকে অ্যামস্টারডাম যাচ্ছিল Boeing 737-0800 প্যাসেঞ্জার বিমানটি। কিন্তু উড়ানের কিছু ক্ষণ পরই মাঝ আকাশে হাইড্রলিক ফেলিওর দেখা দেয়। হাইড্রলিক চাপের মাধ্যমে…

