Baba Vanga: হামাস-ইজরায়েল সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ২০২৪ সাল সম্পর্কে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা বোঙ্গা!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করোনা থেকে বিশ্ব বেরিয়ে আসতেই শুরু হয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। পাশপাশি অক্টোবরেই শুরু হয়ে গিয়েছে ইজরায়েল-গাজা সংঘাত। এরকম এক পরিস্থিতিতে অনেকে টেনে আনছেন বুলগেরিয়ার অন্ধ ভবিষ্যতদ্রষ্টা বাবা বোঙ্গার কথা। মাত্র ১২ বছর বয়সে দৃষ্টি চলে যায় বাবা বোঙ্গার। জানা যায় কোনও এক ঝড়ের সময়ে তিনি তাঁর দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। কিন্তু বলকানের এই ‘নাস্ত্রাদামুস’ কী ভবিষ্যদ্বাণী করেছিলেন ২০২৪ সম্পর্কে? সেটাই এখন অনেকে খোঁজ খবর করছেন। বিশ্ববাণিজ্য কেন্দ্র হামলা, প্রিন্সেস ডায়নার মৃত্যু, চেরনোবিল পারমানবিক বিদ্যুত্ উত্পাদন চুল্লির…

