Kantara : বক্স অফিসে সাফল্য, এবার 0TT-তেও দেখা যাবে ‘কানতারা’
Kantara, Rishab Shetty, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : ২০২২-এর অন্যতম আলোচিত ছবি। ‘কানতারা’ মুক্তির সঙ্গেই ছবিটি গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে। কন্নড় ভাষায় ছবির সাফল্যের পর নির্মাতারা ছবিটি হিন্দি সহ একাধিক ভাষায় মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবার ‘কানতারা’ দেখা যাবে 0TT-র পর্দাতেও। প্রথমে শোনা যাচ্ছিল, ৪ নভেম্বর আমাজন প্রাইমে মুক্তি পাবে ‘কানতারা’, তবে এখন নির্মাতারা জানাচ্ছেন, এখনই ‘কানতারা’কে 0TT-তে মুক্তি দেওয়ার দিন ঠিক হয়নি। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ‘কানতারা’ আগামী সপ্তাহে 0TT-র পর্দায় মুক্তি পাবে। খুব সম্ভবত, ছবিটি ২৪ নভেম্বর মুক্তি…

