রোজকার সূঁচ ফোটানো থেকে মুক্তি! সপ্তাহে মাত্র ১ দিন নেওয়ার অভিনব ইনসুলিন ‘অ্যাউইকলি’
Novo Nordisk: ডেনমার্কের ওষুধ প্রস্তুতকারক সংস্থা ‘নোভো নরডিস্ক’-এর তৈরি এই ইনসুলিনটি প্রাপ্তবয়স্ক টাইপ-১ এবং টাইপ-২ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। দেশের ড্রাগ কন্ট্রোলার ইতিমধ্যেই এর ছাড়পত্র দিয়েছে। অয়ন ঘোষাল: ডায়াবেটিসের রোগীদের জন্য এক বৈপ্লবিক সুখবর! রোজ রোজ ইনসুলিন ইনজেকশন নেওয়ার দিন এবার শেষ হতে চলেছে। বিশ্বের প্রথম সপ্তাহে মাত্র একবার নেওয়ার উপযোগী ইনসুলিন ‘অ্যাউইকলি’ এবার ভারতে লঞ্চ করা হল। ডেনমার্কের বিখ্যাত ওষুধ প্রস্তুতকারক সংস্থা ‘নোভো নরডিস্ক’ প্রাপ্তবয়স্ক টাইপ-১ এবং টাইপ-২ ডায়াবেটিস রোগীদের চিকিৎসার জন্য ভারতের বাজারে এই ইনসুলিন নিয়ে এসেছে।…

)