Nowgaon shocker: গোরু বেচে হাতে তিন লাখ: টাকার লোভে মামা-মামি-ভাগ্নে-ভাগ্নিকে ঘুমেই মেরে দিল বর্বর, বীভত্স-পৈশাচিক
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরিবারের এক শিশুর বয়স মাত্র ৩ বছর, অন্যজন ১০ বছরের। তাদেরকেও ছাড়ল না হামলাকারীরা। সোমবার মাঝরাতে নওগাঁও উপজেলায় বাহাদুপুরের একই পরিবারের ৪ জনকে নৃশংসভাবে খুন করল হামলাকারীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ডাকাতির উদ্দেশেই ওই বাড়িতে হামলা চালায় ডাকাতরা। পুলিসসূত্রে খবর, নিহতরা হলেন হাবিবুর রহমান(৩৫), হাবিবুরের স্ত্রী পপি খাতুন(৩০), তাদের ছেলে মাহবুবুর হোসেন(১০) ও মেয়ে সাদিয়া খাতুন(৩)। পুলিস মৃতদেহগুলি উদ্ধার করে তা ময়নাতদন্তে পাঠিয়েছে। অত্যন্ত নৃশংসভাবে খুন করা হয়েছে ৪ জনকে। পুলিস জানিয়েছে, হাবিবুর ও…

