শাস্তির ব্যবস্থা করেন ২২ নাৎসি অফিসারের, চলে গেলেন ন্যুরেমবার্গ ট্রায়ালের একমাত্র জীবিত আইনজীবী
কলকাতা: মাত্র ২৭ বছর বয়সে ২২ জন নাৎসি অফিসারের (Nazi Officer) জন্য যুদ্ধাপরাধের (War Crime) শাস্তির ব্যবস্থা করেছিলেন। মৃত্যুর সঙ্গে লড়াইটা অবশ্য আর জেতা হল না। ১০৩ বছর বয়সে চলে গেলেন বেঞ্জামিন ফেরেনজ (Benjamin Ferencz), গোটা দুনিয়া যাঁকে ন্যুরেমবার্গ ট্রায়ালের ডাকসাইটে আইনজীবী হিসেবে চিনত। বস্তুত ওই ট্রায়ালে যে আইনজীবীরা লড়েছিলেন, তাঁদের মধ্যে একমাত্র বেঞ্জামিনই বেঁচেছিলেন। তাঁর প্রয়াণে ন্যুরেমবার্গ শুনানির আরও এক জীবন্ত দলিল শেষ হয়ে গেল বলে মনে করছেন ইতিহাসবিদরা। যা জানা গেল… গত শুক্রবার গভীর রাতে ফ্লরিডার বয়ন্টন…

