বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে বলিউড নায়িকা, এয়ার অ্যাম্বুল্য়ান্সে করে ফেরানো হল দেশে
মুম্বই: বিদেশে বেড়াতে গিয়ে গুরুতর চোট পেলেন বলিউড অভিনেত্রী নুসরত ভরুচা। তাঁর মেরুদণ্ডে চিড় ধরেছে বলে জানা যাচ্ছে। পরিস্থিতি এমন যে এয়ার অ্যাম্বুল্যান্সে করে মুম্বই ফিরিয়ে আনতে হল অভিনেত্রীকে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা। (Nushrratt Bharuccha) ইন্দোনেশিয়ার বালি গিয়েছিলেন নুসরত। সেখানেই দুর্ঘটনার শিকার হন।জানা গিয়েছে, কাজ শেষ হয়ে যাওয়ার পর ছুটি কাটাচ্ছিলেন তিনি। তাঁর মেরুদণ্ডে চিড় ধরেছে। প্রথমে বালির হাসপাতালেই ভর্তি ছিলেন নায়িকা। তবে পরিস্থিতি গুরুতর হওয়ায় দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার রাতে এয়ার অ্যাম্বুল্যান্সে…

