Playback Singer death: অসুস্থ অবস্থায়ও শো করানোর ভয়ংকর অভিযোগ! ৩৬-এই থামল তরুণ গায়কের সুরেলা সফর…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবাসরীয় সকালেই জানা গিয়েছিল গুরুতর অসুস্থ ওড়িয়া প্লেব্যাক গায়ক (Odiya Playback Singer) হুম্যান সাগর (Humane Sagar)। ভর্তি ছিলেন ভুবনেশ্বরের AIIMS হাসপাতালে। মিডিয়া রিপোর্ট মোতাবেক, ভেন্টিলেটর সাপোর্টে (Ventilator Support) থাকলেও চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন গায়ক। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি (Mohon Charan Majhi) শনিবার আইএমস ভুবনেশ্বরে চিকিৎসাধীন জনপ্রিয় গায়কের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন। মুখ্যমন্ত্রী AIIMS-এর মেডিক্যাল টিমকে গায়কের অবস্থা স্থিতিশীল করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। প্রয়োজনে দিল্লির AIIMS-এ স্থানান্তরের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছিলেন।…
