Offbeat Hill Station:পাইনবনে খেলা করে মেঘ-কুয়াশার লুকোচুরি…পাকদণ্ডী বেয়ে কাঞ্চনজঙ্ঘার রূপে মুগ্ধ হতে আসুন দার্জিলিঙের কাছেই এই পাহাড়িয়া গ্রামে
Offbeat Hill Station: চোখ মেললেই কাঞ্চনজঙ্ঘা। পা বাড়ালেই পাকদণ্ডী। মেঘ কুয়াশায় হারিয়ে যেতে আসুন এই পাহাড়ি গ্রামে। নতুন করে প্রেমে পড়বেন নিজের সঙ্গেই। হাতে গোনা ক’দিন বাদেই দুর্গাপুজো। পুজোর আনন্দ শুধু সমতলে আবদ্ধ নয়, মা উমাকে স্বাগত জানাতে প্রস্তুত পাহাড়ও। উঁচু উঁচু পাহাড়ের বুক জুড়ে সাজানো হরেক রকমের নকশার বাড়ি। সেই বাড়িগুলির মাঝখান দিয়ে কখনও মেঘ, কখনও কুয়াশা নেমে আসছে। জানলা খুললেই যেন হাতছানি দিচ্ছে মেঘ-কুয়াশা। চারপাশে বিভিন্ন ধরনের পাহাড়ি বা বুনো ফুলের গন্ধ, পাইনবনের সবুজ আর দূরে কাঞ্চনজঙ্ঘার…

