প্যারিসে আজ রাতে ফাইনালে নামছেন নীরজ, কী বার্তা দিলেন কিংবদন্তি লিয়েন্ডার?
কলকাতা: প্যারিসে (Paris Olympics 2024) একের পর এক স্বপ্নভঙ্গ। মনু ভাকেরের জোড়া পদক যে আশার প্রদীপ জ্বালিয়েছিল, ব্যাডমিন্টন থেকে টেবিল টেনিস, তিরন্দাজি থেকে বক্সিং, একের পর এক ইভেন্ট থেকে বিদায়ের আঁধার সেই আলো ফিকে করে দিয়েছে। পদক নিশ্চিত করার পরেও যেভাবে বিনেশ ফোগতকে বাতিল হতে হয়েছে, গোটা দেশ সেই ধাক্কায় টলমল। আর এই পরিস্থিতিতে ভারতের সমস্ত ক্রীড়াপ্রেমীদের নজর বৃহস্পতিবার রাতের প্যারিসে। অলিম্পিক্সে জ্যাভলিন ফাইনালে নামছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। টোকিও অলিম্পিক্সে যিনি সোনা জিতে ইতিহাস গড়েছিলেন। ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে…




